Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৫:১৭ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৮:৪৯

মোহাম্মদ আবদুল মোমেন।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একইসঙ্গে সংস্থাটির দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

তিনি বলেন, আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে। তাদের জন্য শুভ কামনা।

আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন এবং পরে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১০ ডিসেম্বর তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে এবং একই দিন দুদকের দুই কমিশনারও নিয়োগপ্রাপ্ত হন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আবদুল মোমেনের কিছু মন্তব্য রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছিল। তিনি দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান এবং অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুর্নীতির অর্থ পাচারে রাজনৈতিক এলিটদের ভূমিকা ছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের তালিকায় এবার দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নামও যুক্ত হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর