Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২০:৪০ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:৫৫

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও শাখাকে সমন্বয় করার জন্য গুরুত্বারোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণ করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় সংসদ-সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর