Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৩:৪০ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৬:০৩

ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তারা সেখানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকাল প্রায় সোয়া ১০টার দিকে স্পিকার ও ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিজ্ঞাপন

পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর