Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রোজার শুরু থেকেই স্কুল ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২

ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পূর্বের সূচিতে আংশিক পাঠদানের পরিকল্পনা থাকলেও, নতুন সংশোধিত তালিকায় পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত ছুটির তালিকা নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজান মাসে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত এবং ধর্মীয় ইবাদতের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বার্ষিক ক্যালেন্ডারে রমজানের কিছু অংশ খোলা রাখার কথা থাকলেও অভিভাবক ও শিক্ষক মহলের অনুরোধের প্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর