Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রশ্ন ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: শিক্ষা মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১২:১৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৫

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের (১০১) প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে খবর প্রচার করা হচ্ছে, তা আদতে একটি পরিকল্পিত গুজব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এ ধরনের সংবাদ প্রচারের উদ্দেশ্য মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, গত অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই অপপ্রচারের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দফতরের কর্মকর্তা-কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার এবং প্রশ্নপত্র পাওয়ার বিনিময়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে যদি কোথাও এ ধরনের অপপ্রচার নজরে আসে, তবে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর