Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার শেষ হচ্ছে সময়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ০৯:২১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১১:০৯

পোস্টাল ভোটিং। ফাইল ছবি

ঢাকা: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। নিবন্ধনের সময় আর মাত্র এক দিন। সোমবার (৫ জানুয়ারি) এই অ্যাপে নিবন্ধনের শেষ দিন।

বর্তমানে অ্যাপটিতে মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৪ হাজার ৩৮৬ জন। এর মধ্যে ১১ লাখ ২০ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ১ লাখ ৮৩ হাজার ৯৩৫ জন নারী। মোট নিবন্ধনের মধ্যে ৫ লাখ ৮২ হাজার ১৫২ জন বাংলাদেশ থেকে এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন।

বর্তমানে যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও অনেক দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর