Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‎প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ছাড়াল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারের নিবন্ধনের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। ‎সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার পর ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।

‎জানা গেছে, সোমবার দুপুর ২টা পর্যন্ত মোট ৬ লাখ ১১ হাজার ৯৩০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৫৭৮ জন পুরুষ ভোটার এবং ৪১ হাজার ৩৫০ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় ১ লাখ ১১ হাজার ৪১৬ জন।

নিবন্ধন শুরু হওয়ার ৩৬তম দিনে নিবন্ধনে আগের মতোই এগিয়ে আছে সৌদি আরবের প্রবাসীরা। এরমধ্যে শুধু সৌদি আরব থেকেই ১ লাখ ৪২ হাজার ১৪ জন নিবন্ধন করেছেন। আর দেশের ভেতরে নিবন্ধন করেছেন ১ লাখ ২১ হাজার ১৪০ জন।

‎গত ১৮ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

‎এদিকে, তফসিল ঘোষণার পর দেশের ভেতরে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন। আর এ সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ১৪০ জন। এর মধ্যে ১১ লাখ ৪৯৩ জন পুরুষ এবং নারী ১০ হাজার ৬৩৭ জন। আর অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬২ হাজার ৪২৯ জন।

‎যেসব দেশে নিবন্ধন চলছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইত্যাদি।

‎ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

‎ইতোমধ্যে নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর