Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হিলিতে ৭ মামলার কুখ্যাত আসামি শওকতসহ গ্রেফতার ৯

লোকাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:৪৪ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৪৯

গ্রেফতার হওয়া আসামিরা।

হিলি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাতটি মামলার পলাতক আসামি শওকতসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১৩ মে) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার পৃথক দু’টি মাদক মামলা এবং বিভিন্ন ওয়ারেন্টের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় রুজুকৃত মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. রশিদুল ইসলাম (৩২), মো. মোফাজ্জল হোসেন (৪৭), মো. মাহবুব আলম (৪৯), মো. শাহিনুর ইসলাম (২৫), মো. কাওসার হোসেন (৪২) এবং শ্রী দীপক সিং (২৮)।

বিজ্ঞাপন

এ ছাড়াও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় হাকিমপুরের দক্ষিণ মাধবপাড়া এলাকার মো. আনোয়ার মুন্সীর ছেলে মো. রাহুলকে (২২) গ্রেফতার করা হয়েছে।

এদিকে, জিআর মামলায় ওয়ারেন্ট মূলে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন ওরফে শওকত। তার বিরুদ্ধে দিনাজপুর ও বগুড়াসহ বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া, বদরগঞ্জ থানার একটি ওয়ারেন্ট মূলে মো. মোস্তাক আহমেদকে (৫২) গ্রেফতার করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর