Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হিলিতে ৪ মামলার আসামি নারী মাদকব্যবসায়ী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:৩১

হাকিমপুর থানা।

হিলি: দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোছা. আসমা ওরফে কালী (৫৫) নামের এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা মোতাবেক স্থানীয় এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মামলা নম্বর ২৪-এর আওতায় আদালত আসমা ওরফে কালীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত নারী একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশি অভিযান এবং মোবাইল কোর্টের এই তৎপরতা ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর