Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টেকনাফে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৩০

ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া নওয়াজ শরীফ।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নেওয়াজ শরীফ (২৬)।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার রামাদা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নেওয়াজ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আমির আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী কিশোরীকে মেরিন ড্রাইভসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে জিয়াবুল হক ও তার সহযোগী নেওয়াজ শরীফ মিলে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল কলাতলী এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নেওয়াজ শরীফকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর