Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কিশোরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২০:২০

আসামি এনাম হোসেন প্রকাশ খোকন গ্রেফতার।

চট্টগ্রাম: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকনকে (৪৯) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৫ জুন) রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এনাম হোসেন প্রকাশ খোকন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কিশোরগঞ্জের বাজিতপুর থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকন নগরীর পাহাড়তলী থানা এলাকায় আত্মগোপনে আছেন— এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর