Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৪৮

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠলে তা ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আগেই সতর্ক করে দিয়েছিলেন যে তার দায়িত্বকালীন সময়ে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগও সহ্য করা হবে না। এ বিষয়ে তিনি সকল প্রসিকিউটরকে বৈঠক করে একই বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করতে হলে সবাইকে লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। যদি কেউ তা না পারেন, তাহলে এখানে কাজ করার প্রয়োজন নেই। তিনি স্বেচ্ছায় সরে যেতে পারেন।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন দেখা গেছে, যা অত্যন্ত গুরুতর। এ ধরনের অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা উচিত নয়। অভিযোগ ওঠার পরপরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর