Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাইবান্ধার ২২টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২০:১৪

ফিলিং স্টেশনে তেল নিতে বাইকারদের ভিড়।

গাইবান্ধা: অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গাইবান্ধা জেলার ২২টি ফিলিং স্টেশনে ২২ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩০মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।

বিজ্ঞাপন

এ সূত্রে আরও জানা গেছে, ট্যাগ অফিসারদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্ট্রার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিকের মাধ্যমে তেলের পরিমাণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।

স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনডিসি সাব্বির আহমেদ জানান, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও এতে নির্ধারিত মূল্যে তেল পাওয়া নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর