Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চবির জন্য ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চবি করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২৩:৩০

সিন্ডিকেট সভায় চবির জন্য ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপাচার্যের দফতরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত যৌথসভায় বাজেট অনুমোদিত হয়। একই সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন দেওয়া হয়।

সভায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে সদস্যরা বিস্তারিত আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে এ বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রয়োগমুখী গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এর বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে সভায় হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন।

এ ছাড়াও এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী, এম. সিরাজ উদ্দিন মিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর