Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু, মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২০:১৩

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।

কারা সূত্রে জানা যায়, মৃত আমিনুল ইসলাম লিটন (৪৭) শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় তাকে।

জেল সুপার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমিনুল ইসলাম লিটন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পরিবারের সদস্যদের কাছে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে। আমিনুল ইসলাম লিটনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর