Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:১৫ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:১৫

চট্টগ্রাম: জেলার সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার ২ দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াছ ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর