Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাতকানিয়ায় গোলপোস্ট মাথায় পড়ে আহত স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২০:৫৮ | আপডেট: ২ জুলাই ২০২৬ ০৩:১৪

স্কুলশিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে (ফুটবল মাঠ) খেলতে গিয়ে মাথায় লোহার গোলপোস্ট পড়ে আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তার মাথায় লোহার গোলপোস্টটি পড়ে যায়।

নিহত এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দর্জি বাদশা আলমের ছেলে।

জানা যায়, সে টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে গোলপোস্টে ঝুলে থাকার চেষ্টা করেন। এক পর্যায়ে গোলপোস্টটি ভেঙে তার মাথায় পড়লে সে গুরুতর আঘাত পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল এনায়েত। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর