Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাইবান্ধায় শিবির নেতা হত্যা মামলায় গ্রেফতার ৪, প্রধান আসামি পলাতক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ জুন ২০২৬ ০০:০৩ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১০:১২

নিহত ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী

গাইবান্ধা: জেলার সাঘাটায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে সাঘাটা থানার ওসি মাহবুব আলম  বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন— এজাহারনামীয় আশরাফ খন্দকার, রবিউল ইসলাম, শাহ আলম ও সন্দেহভাজন মোফাজ্জল হোসেন। মামলার প্রধান আসামি মুকুল মিয়া বর্তমানে পলাতক।

ওসি মাহবুব আলম বলেন, ‘মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এর আগে সোমবার (২২ জুন) রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি করেন। মামলায় বোনারপাড়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মুকুল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখসহ ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী (২২) নিহত হন। তিনি শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হামলায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হন। বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটায় সোমবার রাত একটার দিকে উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে সালাউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর