Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৮:৫২ | আপডেট: ১৬ জুন ২০২৬ ২৩:৪০

শিবির নেতা মো. জিসান মিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা: ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিসান মিয়াকে (২৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হাজির করা হলে বিচারক তৈয়ব উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম পাটোয়ারী আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান জিসান মিয়া। হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে সুস্থ উল্লেখ করে ছাড়পত্র দেয়। পরে বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আদালতে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

মামলার তথ্য অনুযায়ী, দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ এবং তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর অসুস্থতার কারণে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার দাবির প্রায় ২৩ ঘণ্টা পর শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করা হলেও জেলা পুলিশ বলছে, তাকে অপহরণ করা হয়নি, বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় জিসানকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর