Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বেনাপোলে ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি

লোকাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৫:২৯ | আপডেট: ৬ জুন ২০২৬ ১৫:৪০

বাসার জানালায় একাধিক গুলির চিহ্ন

বেনাপোল: যশোরের বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে সোহাগ হোসেন (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।

সোহাগ হোসেন বড়আচড়া গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি একই এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। দুর্বৃত্তরা মোট ৪ রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সোহাগ জানান, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’

খবর পেয়ে নাভারন সার্কেলের এসপি আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ৫ থেকে ৭ জনের নামে মামলা হয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর