Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফরিদপুরে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:২৪

গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে জাকির হোসেন নামের এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান থেকে জব্দ করা প্রায় ২ মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মধুখালী উপজেলার বাগাট বাজারে জাকির হোসেনের মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. তানজির নাঈম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগাট বাজারে জাকির হোসেনের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় প্রায় ২ মণ গরুর পঁচা মাংস উদ্ধার করা হয়। পরে ওই মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়। ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর