Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাংশায় শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৭:২৯

বাগদুলী উচ্চ বিদ্যালয়।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ক্লাসে পড়া না পারার কারণে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তাহসিন মুন্সীকে (১৩) তার শিক্ষক বেত্রাঘাত করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঙ্গলবার (১২মে) সকালে উপজেলার বাগদুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মৌরাট ইউনিয়নের মালঞ্চি এলাকার মো. সবুজ মুন্সীর ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রকে পড়া না পারার করণে প্রথমে ১০-১৫ টি বেত্রাঘাত করেন। পরে ওই ছাত্রকে ক্লাসরুমের মেঝেতে ফেলে অমানবিকভাবে লাথি মারা হয়। পরে সহপাঠীরা ওই ভুক্তভোগী ছাত্রকে উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও অভিভাবকরা বিদ্যালয়ে জড় হয়। এ সময় অভিযুক্ত শিক্ষককের নিরাপত্তার স্বার্থে তাকে লাইব্রেরিতে আটকে রাখেন প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

আহত ছাত্রের বাবা সবুজ মুন্সী বলেন, ‘খবর পেয়ে এসে দেখি, আমার ছেলের পিঠে একাধিক বেত্রাঘাতের দাগ। প্রতিটি আঘাতের স্থান থেকে রক্ত বের হচ্ছে। ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আমি বিদ্যালয়ে আসছি জানার জন্য, আমার ছেলের অপরাধ কি আঘাতের থেকে কম না বেশি?’

অভিযুক্ত শিক্ষক মো. আহাদ হোসেন বলেন, ‘ক্লাসে পড়া না পারার কারণে অনেককে শাসন করেছি। সেই ধারাবাহিকতায় তাহসিনকে শাসন করতে গেলে সে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। আমি মেজাজ হারিয়ে তাকে কয়েকটি আঘাত করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘শিক্ষার্থী মো. তাহসিনকে মারা ঠিক হয়নি। অভিযুক্ত শিক্ষককে আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। এই সময়কালে অভিযুক্ত শিক্ষক পাঠদানের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর