Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাইবান্ধায় ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৭:০৫

অভিযুক্ত শিক্ষক শিক্ষক ইয়াছিন আলী খান।

গাইবান্ধা: ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইয়াছিন আলী খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনাকাঙ্ক্ষিত ও অসদাচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে। পরে বিদ্যালয়ের সুনাম রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত ও মৌখিকভাবে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। তদন্ত কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালনার সুবিধার্থে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে ইংরেজি শিক্ষক ইয়াছিন আলী খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইয়াছিন আলী খানের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর