Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গড়াই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু, ২ ভাইকে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২৩:১৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:০৫

গড়াই নদীতে গোসলে নেমে মারা গেছে স্কুলছাত্র সাফিন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: শহরের পাশ দিয়ে প্রবাহিত গড়াই নদীতে গোসল করতে নেমে সাফিন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সাফিনের ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে তাদের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিকেলে সাফিন তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণকে নিয়ে বাড়ির পাশের গড়াই নদীতে গোসলে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে তিন জনই ভেসে যায়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে নাফিন ও স্মরণকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাফিন পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর