Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:৩০

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঝিমংখালী এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদুল আলম ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে আরও জানা যায়, উখিয়া থানায় দায়ের করা একটি মামলায় আদালত ফরিদুল আলমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর