Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হিলিতে জ্বালানি তেলের জন্য বাইকারদের রাতভর অপেক্ষা

লোকাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৪:৪২

ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য নজিরবিহীন ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে পাম্প এলাকায় গিয়ে দেখা যায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। তেল পাওয়ার নিশ্চয়তা পেতে অনেক চালক আগের দিন রবিবার (৫ এপ্রিল) রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ অপেক্ষার ক্লান্তি কাটাতে কিছু চালক সড়কের পাশে বিছানা করে শুয়ে ছিলেন, আবার কেউ কেউ নিজের মোটরসাইকেলের ওপর বসে ঝিমোতে ঝিমোতে রাত পার করেছেন।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. জাকির হোসেন। সাধারণ চালকেরা প্রশাসনের এই সরাসরি উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করেছেন, কঠোর তদারকির ফলে ‘প্রকৃত চালকেরা’ ন্যায্যভাবে তেল পাবেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ‘হাকিমপুরে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণের লক্ষ্যে আমরা সকাল থেকে সারিবদ্ধভাবে তেল দেওয়ার ব্যবস্থা করেছি। আমি চাই, এলাকার মানুষ, বিশেষ করে যারা নিয়মিত চাকরি বা ব্যবসা করেন, তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এই লক্ষ্যেই চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর