Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পিরোজপুরে খাস জমির মাটি কাটায় ৩ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০৯:০৬

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাস জমির মাটি কাটার অপরাধে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। অভিযানটি পরিচালিত হয় গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলে পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটা—আশা, মর্ডার্ন ও ডায়মন্ড ব্রিকসের প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের স্বেচ্ছায় লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

অভিযানে জব্দ করা ৪টি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, ‘খাস জমি ও নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনাকালে নেছারাবাদ থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় মহল্লাদারগণ সহযোগিতা করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর