Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহে দ্বিতীয় দিনেও জনস্রোত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২২:১৫

ফুয়েল কার্ড সংগ্রহে বাইকারদের ভিড়।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও তৈরি হয়েছে জনস্রোত। জেলা শহরের বিভিন্ন নির্ধারিত বুথে সকাল থেকেই ভিড় করেন শত শত মোটরসাইকেল চালক, ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি।

এর আগে, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে পেট্রোল বা অকটেন দেওয়া হবে না—এমন ঘোষণার পর থেকেই হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার করেও কার্ড সংগ্রহ করতে পারছেন না। সীমিত সংখ্যক বুথ ও জনবল সংকটের কারণে ধীরগতিতে চলছে কার্যক্রম, যা বাড়িয়ে দিচ্ছে জনভোগান্তি।

বিজ্ঞাপন

এদিকে, জেলার বেশ কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহও সীমিত রয়েছে। অনেক স্থানে পেট্রোল ও অকটেন না থাকায় যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর