Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মার্চ ২০২৬ ২১:১৮

মোতালেব হোসেন।

কুষ্টিয়া: জেলায় ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছে নগদ অর্থ ও একটি ল্যাপটপ চাঁদা দাবির অভিযোগে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি খোকসা বাজার এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ ও নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। চাহিদামতো চাঁদা না দেওয়ায় তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগী। বিষয়টি পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে প্রশাসনিক সিদ্ধান্তে সোমবার সকালে ওসিকে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর