Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ময়মনসিংহে আ.লীগ কার্যালয় ফের ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৪

আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর শিববাড়িতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ফের ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই কার্যালয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জাতীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দেয়।

জানা যায়, এ সময় কার্যালয়টির ফটকের পাশের দেয়ালটি ভেঙ্গে ফেলা হয়। ভাঙচুরে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। পরে উত্তেজিত কয়েকজন একটি টায়ারে আগুন ধরিয়ে স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আল নূর মোহাম্মদ আয়াস বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে দলীয়কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তাই তাদের কার্যালয় ভেঙ্গে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর