Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২২:৪৬

ময়মনসিংহ: ‎জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দার টানপাড়া গ্রামের শিক্ষার্থী শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও দুইজনের ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের দুইজনকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

শাহীনুর আলম রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তারা হলেন- পলাশকান্দা টানপাড়া গ্রামের গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. ইউনুছ আলী ওরফে ইন্নছ আলী (৬২), তার ভাই মোহাম্মদ আলী (৫২), মো. গোলাম হোসেন ওরফে গুলু (৫১) ও শামছুল হক (৪৪), মো. গোলাম হোসেনের ছেলে আসিফ রানা নাঈম (২৪),  হাজী আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল হেলিম (৫১), মোহাম্মদ আলীর ছেলে মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু (১৯)।

বিজ্ঞাপন

সাত বছরের কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মৃত্যুদণ্ড প্রাপ্ত মোহাম্মদ আলীর স্ত্রী খালেদা আক্তার (৪৯) ও মো. গোলাম হোসেন ওরফে গুলুর স্ত্রী রেহেনা খাতুন (৪৮)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. মো. রফিকুল ইসলাম জানান, জেলার তারাকান্দা উপজেলায় ২০২১ সালের ৩১ মে রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ইকবাল (১৯)। পরবর্তীতে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। পরে ৬ জুন সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম। এসব ‎আসামিদের মধ্যে নয় জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে ফাঁসির রায় ও দুইজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর