Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দিনাজপুর-৬: মন্ত্রী হিসেবে ডা. জাহিদ হোসেনের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

ডা. এজেডএম জাহিদ হোসেন।

হিলি: দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ হোসেন। তাকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এই সদস্য এখন থেকে সরকারের গুরুত্বপূর্ণ দুটি দফতরের নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছিলেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর