Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোয়াখালীতে হত্যা মামলার আসামি সন্ত্রাসী দেলু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯

গ্রেফতারকৃত সন্ত্রাসী দেলোয়ার হোসেন ওরফে দেলু।

নোয়াখালী: বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।

র‍্যাব জানায়, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব শক্রতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে একদল সন্ত্রাসী মারধর করে। ওই সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় সন্ত্রাসীদের হাত থেকে ওই নিরীহ মানুষকে ছাড়িয়ে নেয়। এতে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা, ছুরি দিয়ে তিনশ’র অধিকবার কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার সেরনিয়াবাত বলেন, বিজয় হত্যা মামলার ২ নং আসামি দেলু মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর