Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৬:২৮

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পত্রে তিনি ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন।

এদিন দুপুরে পদত্যাগের বিষয়টি সাইফুদ্দীন আহমদ নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, একবারেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ২০ মাস দায়িত্ব পালনকালে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি পরিবারকে একটু সময় দিতে চাই।

তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ক্যাম্পাস একবারে ভঙ্গুর অবস্থায় ছিল, উপাচার্য ছিল না– ডিন ছিল না। সে অবস্থা থেকে ক্রমান্বয়ে ক্যাম্পাস অনেকটাই স্থিতীশীল অবস্থায় এসেছে। তাই মনে করছি দায়িত্ব হিসেবে আমার কাজ শেষ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাইফুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর