Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভুটানে লিগ খেলতে গেলেন আরও ৫ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:১৪

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ারা লিগ খেলতে ভুটান গেছেন আরও আগেই। এবার তাদের পথ ধরে থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন আরও ৫ নারী ফুটবলার।

আজ সকালে ভুটানের ফ্লাইট ধরেছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাদের সাথে ভুটানের লিগে খেলার কথা থাকলেও আজ যেতে পারেননি কৃষ্ণা রানী সরকার। বাফুফে সূত্রে জানা গেছে, মূলত ভুটানের ওয়ার্ক পারমিট হাতে না পাওয়াতেই যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।

ভুটানের নারী লিগ পারো এফসির হয়ে খেলবেন সাবিনা, মনিকা, ঋতুপর্ণা ও মনিকা। মাসুরা পারভীন, রুপনা চাকমাকে দেখা যাবে ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে। একই দলে খেলার কথা কৃষ্ণার। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারকে দলে টেনেছে থিম্পু সিটি।

বিজ্ঞাপন

এর আগেও বিদেশি লগে খেলেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। মালদ্বীপ-ভারতের লিগে খেলেছেন সাবিনা খাতুন, সানজিদাকে দেখা গেছে ইস্ট বেঙ্গলের জার্সিতে।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

আরো