Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ম্যাচ দেখতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও মেসির বন্ধু

ঢাবি করেস্পন্ডেন্ট
২২ জুন ২০২৬ ২২:৩৬ | আপডেট: ২৩ জুন ২০২৬ ০৮:৩৯

ম্যাচ দেখতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও মেসির বন্ধু। ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেট।

সোমবার (২২ জুন) রাত ১০ টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) এসে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে আসেন তারা।

প্রসঙ্গত, আগামী বুধবার (২৪ জুন) দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’।

সেই ফ্ল্যাশমব আয়োজনেও উপস্থিত থাকবেন আর্জেন্টাইন আ্যম্বাসেডর, মেসির বন্ধু রুলি ও আর্জেন্টাইন বেশ কিছু অতিথি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর