Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬ ০৩:৪৫ | আপডেট: ১২ জুন ২০২৬ ১১:৫৯

ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিন লাল কার্ড। ছবি: ইন্টারনেট

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের দেখা মিলল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা দুটি ও মেক্সিকো একটি লাল কার্ড দেখেছে। আর তিন লাল কার্ডের এই ম্যাচে ২-০ গোলে জিতেছে মেক্সিকো।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে মোড়-ঘোরানো ঘটনা। দক্ষিণ আফ্রিকার স্ফেফেলো সিতোলে ৪৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন খোলোয়াড়ের দলটি তখন মাঠে থাকে কেবলই টিকে লড়াইয়ে।

ম্যাচের ৮৪ মিনিটে আরও একটি লাল কার্ড দেখতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ভিডিও রেফারির সহায়তায় মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে লাল কার্ড দেখান রেফারি। এতে দুই লাল কার্ডে নয় জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

আর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সেজার মন্তেসের লাল কার্ড মেক্সিকোর জন্য কিছুটা মেঘ আনলেও ততক্ষণে ফলাফল প্রায় ঠিকই হয়েই ছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর