Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৩ ম্যাচ হাতে রেখেই লিগ জিতল ইন্টার মিলান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১২:০৩ | আপডেট: ৪ মে ২০২৬ ১৪:২৫

ইতালিয়ান সিরি আ’তে আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল ইন্টার মিলান। রোববার নিজেদের মাঠ সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে দলটি। গত ছয় মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো লিগ শিরোপা জিতল নেরারুজ্জিরা।

জিতলেই শিরোপা নিশ্চিত, এমন সমীকরণে খেলতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ইন্টার। প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে ইন্টারকে দেন মার্কুস থুরাম। নিখুঁত সাইড-ফুটেড শটে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান। এই দুই গোলে জয় নিশ্চিত হয়েছে ইন্টারের।

লিগে এখনও তিন ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ইন্টার। যাতে শিরোপা নিশ্চিত হয়েছে দলটির। এটি ক্লাবটির ইতিহাসে ২১তম লিগ শিরোপা।

বিজ্ঞাপন

মাত্র এক বছর আগেও ইন্টার ছিল হতাশার এক নাম। ২০২৫ মৌসুমে অল্প ব্যবধানে লিগ শিরোপা হাতছাড়া এবং প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বড় ব্যবধানে হার— একটার থেকে একটা বড় যন্ত্রণা। সেখান থেকে এবার ঘুরে দাঁড়িয়ে লিগে দাপুটে শিরোপা জয়।

শুধু লিগ নয়, মৌসুম শেষ হওয়ার আগেই আরও একটি বড় সাফল্যের হাতছানি রয়েছে ইন্টারের সামনে। ১৩ মে স্টাদিও অলিম্পিকোতে লাৎসিওর বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনাল। জিততে পারলেই ইতিহাসে তৃতীয়বারের মতো ‘ডাবল’ জয়ের কৃতিত্ব অর্জন করবে ইন্টার মিলান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর