Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৯

তিন মাসেরও বেশি বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর দলের পরবর্তী সূচিতে ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়াতে সেই টুর্নামেন্টে আর অংশ নেওয়া হচ্ছে না লিটনদের।

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে মার্চে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ।

সূচি অনুযায়ী, পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। দুই দিন পর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই দিবারাত্রির এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবে পাকিস্তান দল।

বিজ্ঞাপন

এই সিরিজ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এখান থেকেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াই। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এ থাকতে পারলেই মিলবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। বর্তমানে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। ফলে ঘরের মাঠে এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসিবি সূত্রে জানা গেছে, চলতি বছরে সব মিলিয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর