Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাকিস্তানের বিপক্ষে ভারতের সংগ্রহ ১৭৫

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাটিং করে ইশান কিষানের দারুণ এক ইনিংসে ১৭৫ রান তুলেছে ভারত।

ভারতের শুরুটা ভালো হয়নি। দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা আজ ডাক মেরেছেন। তবে অপর ওপেনার ইশান ব্যাট হাতে ঝড় তোলেন। মাঝের ওভারগুলোতে পাকিস্তানি স্পিনাররা অবশ্য দারুণ বোলিং করেছেন। তবে শেষ দিকে শিভম দুবেরা ভারতের রান বাড়িয়ে নিয়েছেন।

শ্রীলংকার কলম্বোতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই অভিষেক শর্মাকে হারিয়ে বিপদে পরে ভারত। তিনে নেমে তিলক ভার্মাও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছিলেন না। তবে অপর ওপেনার ইশান কিষাণ ব্যাট হাতে একপ্রান্ত থেকে ঝড় তোলেন।

বিজ্ঞাপন

মাঝের ওভারগুলোতে ভারতীয় ব্যাটারদের বেশ চেপে ধরেছিল পাকিস্তানি স্পিনাররা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সুবিধা করতে পারেননি।

যাদব ২৯ বলে ৩২ রান করে আউট হয়েছেন। হার্দিক পান্ডিয়া ফিরেছেন প্রথম বলেই। তবে শেষ দিকে শিভম দুবে বেশ ভালো ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমেছে ভারত। ইশান কিষান ৪৪ বলে ৭৭ রান করেছেন। পাকিস্তানের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন সিয়াম আইয়ূব।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর