Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভারত-পাকিস্তান মহারণ: টস জিতে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচে আগে বোলিং করবে পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

টসের পর পাকিস্তান অধিনায়ক বলেছেন, উইকেট পুরোপুরি শুষ্ক নয়। তাই টস জিতে আগে বোলিং নেওয়া। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি টসে জিতলেও আগে ব্যাটিং নিতেন।

টসের পর আজও হাত মেলাননি ভারত-পাকিস্তানের অধিনায়ক। দুই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় অনেকদিন যাবত খেলার মাঠে হাত মেলানো থেকে বিরত থাকছে ভারত-পাকিস্তান অধিনায়করা। বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। আজও দেখা গেল তেমনটা।

বিজ্ঞাপন

দুটি পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে ভারত। পাকিস্তানের অপরিবর্তিত একাদশ।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সিয়াম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

ভারত একাদশ: ইশান কিশান, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিংকু সিং, অক্ষার প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর