Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ২০:১৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১০:৩৪

ঝোড়ো হাওয়া বইছে। ছবি : সংগৃহীত

ঢাকা: রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (১৯ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের ৫টি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, তবে সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেতটি প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি দেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবে আগামী ৫দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

আজ ও আগামীকাল সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও এই দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর