Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দেশের সব মাদরাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালনের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৭:০৯

ঢাকা: আগামী ১৬ জুলাই দেশের সব মাদরাসায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা বাধ্যতামূলক। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদরাসা তাদের নিজস্ব সুবিধাজনক সময়ে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে সভা করবে এবং একই সঙ্গে শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করবে।

বিজ্ঞাপন

জাতীয় ইতিহাসের এই ঐতিহাসিক দিনটিকে যথাযথ মর্যাদার সাথে স্মরণ করতে দেশের সকল মাদরাসাকে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বের সাথে এবং সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর