Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চমেক থেকে শিশু অপহরণ, দম্পতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১১:৫৪

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ‘চিপস কিনে দেওয়ার’ কথা বলে ১৫ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে অভিযোগ পেয়ে ১৩ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চান্দগাঁও থেকে ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু নাম নাজেহাদ। অপহরণর অভিযোগে নাছিমা বেগম (২৫) ও তার স্বামী বোরহান উদ্দীনকে (৩০) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতার নাছিমার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর এলাকায়। তার স্বামী বোরহান উদ্দীনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মালিনি মুরা এলাকায়।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মেডিকেলের ৫ নম্বর ভবনের নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে শিশুটি অপহৃত হয়।

শিশুটির বাবা মোহাম্মদ সোহেল রানা তার আরেক নবজাতক সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছিলেন। জায়গার সংকট থাকায় শিশুটির মা তাসলিমা জান্নাত নীলা ও দাদি ১৫ মাস বয়সী নাজেহাদকে নিয়ে ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় নাছিমা বেগম তাদের পাশে দাঁড়ান। হঠাৎ শিশুটি কান্না শুরু করলে ‘চিপস কিনে দেওয়ার’ কথা বলে তাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। এরপর আর ফিরে আসেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১১ জুলাই) ভোরে শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণের অভিযোগে নাছিমা বেগম ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর