Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শিক্ষক নিয়োগে দুর্নীতি: রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেট
৮ জুলাই ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৭:৫৩

ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেদিন শুনানি শেষে আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির শিক্ষক নিয়োগের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদফতরের (ডিজি) প্রতিনিধি ও বিষয়ভিত্তিক শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক থাকলেও সনদবিহীন প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়মের মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর