Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:১২ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ০০:০৯

ফাইল ছবি : সারাাংলা

ঢাকা: নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বিগত পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমানে ইসির নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

ইসি কর্মকর্তা জানিয়েছেন, ৩১ জুলাই শুক্রবার। এক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেয়া হয়েছে। তারা ৩১ জুলাইয়ের মধ্যে যাতে অডিট রিপোর্টসহ ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দেন তা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর