Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৯:২৯

মেজর জেনারেল আমির হাতামি। ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হন। আজ খামেনির জানাজা অনুষ্ঠানে হাতামি এই প্রতিশোধের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

হাতামি বলেন, ‌‌‘আরও দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু আমেরিকা এবং অপরাধী জায়নবাদী (ইসরায়েল) শাসনব্যবস্থার উদ্দেশে ঘোষণা করছি, আমরা শহিদ নেতা (খামেনি)-এর রক্তের প্রতিশোধ নেব। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের চোকাতে হবে।’

শোকগ্রস্ত ও ক্ষুব্ধ জনতার উপস্থিতিতে দেওয়া এই বক্তব্যকে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধের ডাক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সামরিক প্রধানের এমন বক্তব্য থেকে এটি স্পষ্ট যে ইরান কেবল এই শোক কাটিয়ে ওঠার লড়াই করছে না, বরং মার্কিন ও ইসরাইলি সামরিক অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের পালটা আঘাত বা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর