Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গাইবান্ধায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৫:০৪

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লপুরে মক্তব পড়তে গিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাকে থানায় নেয় পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব।

এরআগে বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দ পাড়া জামে মসজিদের মক্তবে পড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

আটক মনির হোসেন (২২) আকম্দ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বক্তব পড়ানো শেষে সব বাচ্চাকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটক করেন অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে থানায় নেয়।

বিজ্ঞাপন

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর