Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এক বছরেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৩:০৫ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:০৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা: রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরও পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পরিবেশে রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর লেকগুলো অব্যবস্থাপনার মধ্যে ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে।

হাতিরঝিলের পরিবেশ আরও উন্নত ও দৃষ্টিনন্দন করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সেখানে দীর্ঘ এক মাস ধরে কাজ চলছে, যা নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই মধ্যে লেক এলাকায় লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং দুই পাশে মাটি ফেলে সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর যাতে কোনো হকার সেখানে অবস্থান করতে না পারেন, সেজন্য আনসার সদস্য মোতায়েনের বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এডিসের লার্ভার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পাওয়া গেছে। লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

দেশকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু আমরা এটিকে শতভাগ বসবাসযোগ্য করে তুলতে চাই।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর