Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অজু করার সময় বজ্রপাতে মাদরাসার ৩ ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ০০:০৬ | আপডেট: ২২ জুন ২০২৬ ০৮:২২

বজ্রপাত। প্রতীকী ছবি

নরসিংদী: জেলার মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২১ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- মাদরাসার হেফজ বিভাগের ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় চার ছাত্র আহত হয়। তখন তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। একজনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর